বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

তীরে এসে তরী ডুবাল বাংলাদেশ, জিম্বাবুয়ের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক : 

তীরে এসে তরী ডুবাল বাংলাদেশ। সিরিজ জিতল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে আজ মঙ্গলবার (২ আগষ্ট) ১০ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারনী ম্যাচে আজ টাইগারদের প্রয়োজন ছিল ১৫৭ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

স্বাগতিকদের ছুড়ে দেয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মঙ্গলবার শুরুতেই ছন্দ হারিয়ে ফেলে টাইগাররা। প্রথম ওভারে স্কোরবোর্ডে ৯ রান যোগ করলেও দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরেন লিটন দাস। আউট হওয়ার আগে মাত্র ৬ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এরপর চতুর্থ ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন অভিষিক্ত পারভেজ হোসেন ইমন। অভিষেক ম্যাচে এই উদ্বোধনী ব্যাটার মাত্র ২ রান করেছেন। পরের ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ১৪ রানে আউট হয়েছেন এনামুল হক বিজয়। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত ম্যাচের প্রতিরোধ গড়ে তোলেন। চতুর্থ উইকেটের জুঁটিতে ২৬ রান তুলতেই প্যাভিলিয়নের পথ ধরেন শান্ত। এরপর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৩৯ রানের পার্টনারশিপ গড়েন আফিফ হোসেন। দলীয় ৯৯ রানের মাথায় ব্রড ইভান্সে বলে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের বলেই শূন্য রানে সাজঘরে ফিরেছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ১৩৩ রানের মাথায় ছক্কা হাঁকাতে গিয়ে সিকান্দার রাজার হাতে তালুবন্দী হন মাহেদি হাসান। এরপর শেষ ওভারের দ্বিতীয় বলেও ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশের হয়ে লিটন দাস ১৩, পারভেজ হোসেন ইমন ২, এনামুল হক বিজয় ১৪, শান্ত ১৬, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ০, মাহেদি হাসান ২২ রান করে আউট হয়েছেন।

এর আগে হারারে স্পোর্টিং ক্লাবে আজ রায়ার্ন বার্লের হাফসেঞ্চুরির সুবাদে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। টাইগার স্পিনারদের ঘূর্ণির তোপে পড়ে ৭০ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এরপর ১৫তম ওভারে নাসুমের ৬ বলে ৫ ছক্কা ও এক চার হাঁকিয়ে স্কোরবোর্ডে বড় সংগ্রহ যোগ করেন রায়ার্ন বার্ল। এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম বল থেকেই বাউন্ডারি হাঁকানো শুরু করেছে রেজিস চাকাভা। প্রথম তিন ওভারে রান তুলেছে প্রায় ৯ গড়ে। চতুর্থ ওভারে প্রথম বলেই ব্রেক থ্রো এনে দেন নাসুম আহমেদ। নাসুমের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আফিফ হোসেনে হাতে ক্যাচ তুলে দেন স্বাগতিকদের এই উদ্বোধনী ব্যাটার। এরপর ষষ্ঠ ওভারে জোড়া আঘাত হানেন মাহেদি হাসান। লম্বা শট খেলতে স্টাম ছেড়ে বেরিয়ে আসা মাধেভেরেকে সরসরি বোল্ড করেছেন মাহেদি। পরের বলেই সিকান্দার রাজাকে সাজঘরে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমানের ক্যাচ বানিয়ে। দলীয় ৫৪ রানে শন উইলিয়ামসকের সাজঘরে ফেরান অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। স্কোরবোর্ডে মাত্র এক রান যোগ হওয়ার পর জিম্বাবুয়ে ব্যাটিং লাইনআপে আঘাত হানেন মাহমুদউল্লাহ রিয়াদ। দশম ওভারের প্রথম বলেই ক্রেইগ আরভিনকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন এই অভিজ্ঞ স্পিনার। ১৩ ওভারে গিয়ে এই ম্যাচে প্রথম পেসার হিসেবে উইকেটের দেখা পান মোস্তাফিজুর রহমান। এরপর নাসুমের এক ওভামের ম্যাচে দিক পরিবর্তন করে দেন রায়ার্ন বার্ল। সপ্তম উইকেটে জুঁটিতে স্কোরবোর্ডে যোগ করেন ৭৯ রান। উনিশতম ওভারের প্রথম বলে লুকি জঙ্গি ও শেষ বলে রায়ার্ন বার্লকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন মাহেদি হাসান ও হাসান মাহমুদ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের হয়ে রেজিস চাখাভা ১৭, কেইগ আরভিন ২৪, ওয়েলেসলি মাধেভেরে ৫, সিকান্দারা রাজা ০, শন উইলিয়ামস ২, মিল্টন সুম্বা ৪, রায়ার্ন বার্ল ৫৪, লুকি জঙ্গি ৩৫ রান করেছেন।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এই ম্যাচে যারা জিতবে তারাই সিরিজের টি-টোয়েন্টি ট্রফি ঘরে তুলবে। এদিকে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের নবম টি-টোয়েন্টি অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। নুরুল হাসান সোহানের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একইসঙ্গে অভিষেক হয়েছেন তরুন ব্যাটার পারভেজ হোসেন ইমন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১