সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

গার্ডার দুর্ঘটনা : অভিযুক্ত ১০ জন গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর উত্তরায় গার্ডার পড়ে ৫ জন নিহতের ঘটনায় ক্রেন চালকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় প্রাথমিকভাবে সম্পৃক্ততার অভিযোগে এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, র‌্যাব-১, ৩, ৪, ৬ ও ১২ সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, ক্রেনচালক মো. আল আমিন হোসেন ওরফে হৃদয় (২৫), হেলপার  রাকিব হোসেন (২৩), দুর্ঘটনাস্থলে নিরপাত্তার দায়িত্বে নিয়োজিত ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিক ম্যান (মো. রুবেল (২৮), মো. আফরোজ মিয়া (৫০), ঠিকাদারী প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহ (৩৯), ভি ইক্যুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত ইফসকন বাংলাদেশ লিমিটেডের মালিক মো. ইফতেখার হোসেন (৩৯), হেড অব অপারেশন মো. আজহারুল ইসলাম মিঠু (৪৫), ক্রেন সরবরাহকারী প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানীর মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার (৪২), প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা (৩৩) এবং মো. মঞ্জুরুল ইসলাম (২৯)।

তাদের রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, কালসি, সাভার, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

খন্দকার মঈন বলেন, ‘এখানে শুধু অপারেটর-চালককে ধরেছি তা নয়। যে ক্রেন সরবরাহ করেছে, কিনেছে তাদেরও ধরা হয়েছে। এখানে একটি কমিটি কাজ করছে। প্রাথমিকভাবে যাদের জড়িত থাকার তথ্য পেয়েছি, তাদের আমরা গ্রেপ্তার করেছি।

যাদের মনে করেছি, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাদের আইনের আওতায় নিয়ে এসেছি। আইন সবার জন্য সমান। অপরাধ করে এই সরকারের সময় কেউ পার পায়নি। এখানে তদন্ত কমিটি যে রিপোর্ট নিয়ে কাজ করছে, কনক্লুসিভ একটি রিপোর্ট হবে।

সেখানে এই দুর্ঘটনায় যাদের ইনভল্ভমেন্ট আসবে, বিআরটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের চাইনিজ গেজুবা গ্রুপ কোম্পানি। এই প্রতিষ্ঠানের কোন লেভেল পর্যন্ত এখানে জড়িত, কারা জড়িত— এসব বিষয় কিন্তু তদন্ত কমিটির রিপোর্টে বেরিয়ে আসবে।

আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের গোয়েন্দা তথ্য বা যে কার্যক্রম ছিল, স্টেপ বাই স্টেপ আমরা ব্যবস্থা নিয়েছি। এখানে আরও জিজ্ঞাসাবাদের সুযোগ আছে।’

র‌্যাব বলছে, গত ১৫ আগস্ট বিকালে বিআরটি প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না গেজুবা গ্রুপ কোম্পানির (সিজিজিসি) ক্রেন দিয়ে প্রজেক্টের গার্ডার ওঠানোর সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ক্রেনের চালক/অপারেটর মো. আল আমিন ও হেলপার রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ঠিকাদারী প্রতিষ্ঠান সিজিজিসি হতে ভারী যন্ত্রপাতি সরবরাহের ওয়ার্ক অর্ডার পায় ইফসকন নামক একটি প্রতিষ্ঠান, যার মালিক গ্রেপ্তারকৃত ইফতেখার হোসেন ও হেড অব অপারেশন গ্রেপ্তারকৃত আজহারুল ইসলাম মিঠু।

ইফসকনের কাছে বড় ক্রেন না থাকায় তারা থার্ড পার্টি প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানির কাছ থেকে দুর্ঘটনার জন্য দায়ী ক্রেনটি ভাড়া নেয়।

এছাড়াও প্রকল্প এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিক ম্যান আফরোজ ও রুবেল এবং ঠিকাদারী প্রতিষ্ঠান সিজিজিসি এর সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলীকে প্রকল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণের এবং হেভি ইক্যুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত থাকা সিজিজিসি’র প্রকিউরমেন্ট অফিসার মঞ্জুরুল ইসলামকে দায়িত্বে অবহেলার কারণে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইফসকন কোম্পানি ঠিকাদারী প্রতিষ্ঠান সিজিজিসি হতে ভারী যন্ত্রপাতি সরবরাহের জন্য ওয়ার্ক পারমিট পায়। গার্ডার বহনের ক্রেন ওই প্রতিষ্ঠানের কাছে না থাকায় বিল্ড ট্রেডার্স নামক প্রতিষ্ঠান হতে অপারেটর ও হেলপারসহ ওই ক্রেনটি মাসিক চুক্তিতে ভাড়া নেয়।

ইফসকনের মালিক গ্রেফতার ইফতেখার ও হেড অব অপারেশন মিঠু অপারেটরদের দক্ষতা, যোগ্যতা ও ক্রেনের ফিটনেস যাচাই না করেই গুরুত্বপূর্ণ জনবহুল সড়কে ভারী গার্ডার স্থাপনের কাজে নিয়োজিত করছিলেন। এছাড়াও গার্ডার স্থাপনের সময় অতিরিক্ত একটি সহায়ক ক্রেন উপস্থিত থাকার কথা থাকলেও তা ছিল না।

র‌্যাব জানায়, থার্ড পার্টি প্রতিষ্ঠান হিসেবে বিল্ড ট্রেড ইঞ্জিনিয়ার লি. মাসিক ভাড়ার চুক্তিতে ওই ক্রেন সরবরাহ করে। ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতারকৃত রুহুল আমিন ও মার্কেটিং ম্যানেজার গ্রেপ্তার তুষার ক্রেনের ভাড়া প্রদান, চুক্তি, ড্রাইভার নিয়োগ; ক্রেনসগুলোর ফিটনেস যাচাইসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930