রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ভারত থেকে গম আমদানি শুরু, দুদিনে আসলো ৬০০ টন

অর্থ বাণিজ্য ডেস্ক :

ভারত থেকে আবারও গম আমদানি শুরু হয়েছে। মোট ৪৫ ট্রাকে ১ হাজার টন গম আসবে বাংলাদেশে। গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৭ ট্রাক গম এসেছে। আমদানি বন্ধের ১৬ দিন পর আবারও আমদানি শুরু হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে বাংলাদেশের অ্যাগ্রোভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান আড়াই হাজার টন গম আমদানির চুক্তি করে। প্রতি টন গম ৩৭০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া এ গমের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে মেসার্স খলিফা এন্টারপ্রাইজ।

ভারত সরকার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ার পর গত ৩০ মে থেকে গমের কোনো চালান আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢোকেনি। এতে নিষেধাজ্ঞার আগে আমদানির ঋণপত্র বা এলসি খোলা ১৪ হাজার টনেরও বেশি গম আটকা পড়ে। পরে ভারত নিষেধাজ্ঞা তুলে নিলেও দেশটির বিভিন্ন রাজ্যে ভারী বর্ষণ ও বন্যায় ত্রিপুরা রাজ্যের সঙ্গে আগরতলার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে গমের গাড়ি আগরতলা আসতে পারেনি।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আখাউড়া মূলত রপ্তানিমুখী স্থলবন্দর। গত বছরের ২ আগস্ট প্রথমবারের মতো এ বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়। তখন প্রথম চালানে ৬৭টি ট্রাকে ১ হাজার ৩২০ টন গম দেশে আসে। এরপর চলতি বছরের মে মাসে আরও প্রায় দেড় লাখ টন গম বন্দরে পৌঁছায়।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম বলেন, বুধবার ১১টি ট্রাকে ভারত থেকে ৩০০ টন গম আমদানি হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত আরও ১৬ ট্রাকে ৩০০ টন গম এসেছে। দুদিনে ২৭ ট্রাকে ৬০০ টন গম এসে পৌঁছেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০