শুক্রবার ২০শে মার্চ, ২০২৬ ইং ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ওআইসি মহাসচিব হঠাৎ অসুস্থ, ঢাকা সফর স্থগিত

আকাশবার্তা ডেস্ক :

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঢাকা সফর স্থগিত করেছেন। তাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) তিন দিনের সফরে ঢাকা আসার কথা ছিল তার। হুসেইন ইব্রাহিম তাহা ওআইসি মহাসচিব নির্বাচিত হওয়ার পর ঢাকায় এটাই ছিল তার প্রথম সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মহাসচিবের অফিস থেকে শুক্রবার রাতেই জানিয়ে দেয়া হয়, তিনি ঢাকা সফর স্থগিত করেছেন। তবে সুস্থ হওয়ার পর তার সফর সূচি নতুন করে পুনরায় নির্ধারিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসার কথা ছিল ওআইসি মহাসচিবের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১