সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ইভিএমে দুই নাম্বারির সুযোগ নেই : ইসি হাবিব

আকাশবার্তা ডেস্ক : 

ইভিএমে দুই নাম্বারি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। শনিবার (২৭ আগস্ট) সিলেটের ওসমানীনগরের উমপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি মো. আহসান হাবিব খান বলেন, আমরা এখন পর্যন্ত চার শতাধিক নির্বাচন ইভিএম দিয়ে করেছি, কিন্তু কোথাও কোনো অভিযোগ নেই। আগামী নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইভিএমে দুই নাম্বারি করার কোনো সুযোগ নেই। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা ব্যালট সন্ত্রাসী করে।

নির্বাচন কমিশনার নতুন ভোটারদের ছবি তোলা এবং আঙ্গুলের চাপ গ্রহণের কাজ পরিদর্শনসহ ভোটারদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া, সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, বিয়ানী বাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েস দুলাল প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930