শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

কিশোরীকে গণধর্ষণের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

আইন আদালত ডেস্ক :

খুলনায় এক কিশোরীকে গণধর্ষণের মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসা‌মিদের ২০ হাজার টাকা করে জ‌রিমানা দিতে বলা হয়েছে।

বুধবার (৭ সপ্টেম্বের) দুপুরে খুলনা জেলা জজ আদালতের এক বিচারক এই রায়ের আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল, আব্দুল্লাহ ও মোহন। এর মধ্যে সোহেল, আব্দুল্লাহ ও মোহন পলাতক।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন। মামলায় দুইজন আসা‌মি  উপ‌স্থিত থাক‌লেও তিনজন পলাতক র‌য়ে‌ছেন।

রা‌য়ের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল (পি‌পি) ফ‌রিদ আহ‌মেদ।

এর আগে, ২০১১ সালের ২৩ মার্চ আসামিরা খুলনার খালিশপুর থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করেন। আসামিরা চরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে বাড়ির পাশে ফেলে গিয়ে কিশোরীটির পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধামকি দেন আসামিরা।

এ ঘটনায় ২৪ মার্চ খালিশপুর থানায় দুইজনের নামোল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী মা। একই বছরের জুনে কাজী রেজাউল করিম ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে বিভিন্ন কার্যদিবসে ১৭ জনের মধ্যে ১২ জন সাক্ষী দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮