রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

দুই ভাগে উদ্বোধন হবে বঙ্গবন্ধু টানেল : সেতুমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল চলতি বছরের অক্টোবর-নভেম্বরে দুই ভাগে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টস ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌‘বিএসআরএফ সংলাপে’অংশ নিয়ে তিনি এ কথা জানান।

এতে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি তপন বিশ্বাস, আর সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক মাসউদুল হক।

সেতুমন্ত্রী বলেছেন, কালনা সেতুর নির্মাণ কাজ এ মাসেই শেষ হবে। অক্টোবরের যেকোনো সময়, প্রধানমন্ত্রী যখন সময় দেবেন এটি উদ্বোধন করা হবে। মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের উদ্বোধন ডিসেম্বরে। আর মতিঝিল পর্যন্ত হবে আগামী বছরের ডিসেম্বরের আগেই।

কাদের বলেন, আওয়ামী লীগের মতো দলের দুবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। দলকে সাজানো হচ্ছে এবং সাংগঠনিক কাঠামো জোরদারও করা হচ্ছে।

পদ্মাসেতু নির্মাণে অনেক বাধা-বিপত্তি ছিল, অনেকে হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু যারা কাজ করেছেন তাদের উৎসাহ দিতে ঈদের দিনেও সেখানে গিয়েছি।

তিনি আরও বলেন, আমার হাতে উদ্বোধনের অপেক্ষায় আছে আরও ২৭টি ছোটবড় ও মাঝারি প্রকল্প। আগামী বছর ডিসেম্বরে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত কাজ শেষ হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০