বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পাকিস্তানকে ৬-০ গোলে হারালো বাংলাদেশ

আকাশবার্তা ডেস্ক :

মালদ্বীপকে উড়িয়ে দিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সাবিনা খাতুনের হ্যাটট্রিকে পাকিস্তানের বিপক্ষেও সহজ জয় পেয়েছে। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায়।

সাফ চ্যাম্পিয়নশিপে এই প্রথম মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম সাক্ষাতেই সাবিনা-স্বপ্নারা বুঝিয়ে দিয়েছেন দুই দেশের নারী ফুটবলের শক্তি পার্থক্য।

এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। তৃতীয় মিনিটে ডানপ্রান্ত দিয়ে ঢুকে সাবিনার ব্যাক পাস। বক্সের ঠিক বাইরে থেকে মনিকা চাকমা চলন্ত বলে দুর্দান্ত প্লেসিংয়ে পরাস্ত করেন পাকিস্তানের গোলকিপার শাহিদ বুখারীকে।

দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে আরও ৩০ মিনিটের মতো অপেক্ষা করতে হয়। সংঘবদ্ধ আক্রমণ থেকে মারিয়া মাঝ মাঠ থেকে বল নিয়ে সাবিনাকে দেন। সাবিনা দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল ঠেলে দিলে সিরাত জাহান স্বপ্না প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন।

মিনিট দুয়েক পরই আবার গোল বাংলাদেশের। মনিকা চাকমার পাস ধরে বক্সের ভেতরে দাঁড়িয়ে আলতো শটে বল জালে জড়ান সাবিনা খাতুন। আখির খাতুনের লম্বা পাস ধরে ডান প্রান্ত দিয়ে সানজিদা আক্তার ক্রস নিলে পোস্টের ঠিক সামনে থেকে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা খাতুন। এরপর তৃতীয় গোল করে নারী সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক করেন সাবিনা।

এই ম্যাচ জয়ের ফলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। দিনের পরের ম্যাচে ভারত-মালদ্বীপ লড়াইয়ে ভারতের মেয়েরা জিতলেই সেমিতে উঠবে যাবে সাবিনা খাতুনের দল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১