মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পাকিস্তানকে ১৭১ রানের টার্গেট দিল শ্রীলংঙ্কা

স্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানকে  ১৭১ রানের টার্গেট দিয়েছে শ্রীলংঙ্কা। এর আগে টসে জিতে শ্রীলংঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

টসে জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। আমাদের আত্মবিশ্বাসের সর্বোচ্চ। এই টুর্নামেন্টে আমরা খুব ভালো খেলেছি। প্রতিটি ম্যাচে আমাদের নতুন নতুন ম্যাচ সেরা খেলোয়াড় পেয়েছি। দলে ফিরেছেন শাদাব, নাসিম। উসমান ও হাসান খেলছে না।’

লঙ্কান অধিনায়কের চাওয়াও ছিল আগে বোলিং করা। টসে হেরে শানাকা বলেন, ‘আগে বোলিং করাটাই ভালো ছিল। তবে ফাইনাল হওয়ায় ব্যাটিং করতে পেরে খুশি। আমাদের ওপেনাররা দুর্দান্ত ফর্মে। মাধুশঙ্কা এবং মহেশ দুর্দান্ত খেলছে। বিশ্বকাপের জন্য ভালো ব্যাপার। আমরা একই দল নিয়ে নামছি।’

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেট রক্ষক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশান, মহেশ থেকশান, দিলশান মদুশান।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, আসিফ আলী, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১