মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : 

সাফ নারী চ্যাম্পিয়নশীপে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশের মেয়েরা। এর মধ্য দিয়ে সাবিনা-স্বপ্নারা পেল প্রথমবারের মতো ভারত বধের স্বাদ।

এর আগে ভারতের বিপক্ষে ১০ ম্যাচের ৯টিতেই হারতে হয়েছে বাংলাদেশকে। একটি ম্যাচ ড্র করে টাইগ্রেসরা। যদিও এর আগে বয়সভিত্তিক সাফে এই দলটি হারিয়েছিল ভারতকে।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। ৭ম মিনিটে ভারতীয় জালে বল পাঠিয়ে গোল উদযাপন করলেও ফাউলের নির্দেশ দিয়ে গোলটি বাতিল করেন কর্তব্যরত রেফারি ওম চাকি।

তবে এতে দমে না গিয়ে আরো উজ্জীবিত হয়ে খেলতে থাকেন সাবিনা কৃষ্ণারা। ম্যাচের ১২তম মিনিটেই ফের গোল আদায় করে নেয় লাল সবুজের দল। এ সময় সাবিনার যোগান থেকে বল পেয়ে কৃষ্ণা বল পাঠিয়ে দেন ডি বক্সে স্বপ্নাকে। স্বপ্না প্লেসিং শটে গোল করেন (১-০)।

ম্যাচের ২২ তম মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শিউলি আজিমের থ্রোয়ের বল নিয়ে কৃষ্ণা প্রথমে স্বপ্নাকে দেন। তার কাছ থেকে  বলটি পেয়ে দারুন শটে গোল করেন কৃষ্ণা (২-০)।

এর আগে ১৯ তম মিনিটে পাল্টা আক্রমন রচনা করেছিল ভারত। এ সময় তাদের প্রতিহত করতে গিয়ে ডি বক্সের বাইরে ফাউল করে বাংলাদেশের ডিফেন্ডাররা। ফলে ফ্রি কিক পায় ভারত। কিন্তু চ্যাম্পিয়নদের হয়ে প্রিয়াঙ্কা দেবীর শটের বল বাংলাদেশের গোল পোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়।

ম্যাচের ৩১ ও ৩৬ মিনিটে সানজিদা ও মনিকার ভুলের কারণে ফিনিশিং টানতে পারেনি বাংলাদেশ। এই সময় বাংলাদেশ দলের আক্রমন সামলাতে ডিফেন্ডার জুলিকি শানের পরিবর্তে মার্গারেট কাস্টানহাকে মাঠে পাঠায় ভারত। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফেরার পর আবারো ভারতীয়দের চেপে ধরে বাংলাদেশ। সুফল পেতে এবারও খুব বেশী দেরী হয়নি। ৫৩ মিনিটে সাবিনার থ্রু পাসে বল নিয়ে স্বপ্না গোল রক্ষককে একা পেয়ে বাঁ পায়ে বল জালে জড়ান (৩-০)।বাকী সময় আর কোন দলই গোল করতে পারেনি।

এই জয়ে সেমি-ফাইনালে ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে বাংলাদেশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১