শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

আধা ঘণ্টা আগেই শেষ, ডেকে এনে পরীক্ষা গ্রহণ

শিক্ষা ডেস্ক :

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি কেন্দ্রে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শেষ করার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর কেন্দ্র ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের ডেকে এনে আবার একই প্রশ্নপত্রে বাকি আধা ঘণ্টা সময়ের পরীক্ষা নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি ভোকেশনাল বাংলা-২ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষায় এই ঘটনা ঘটে।
অভিভাবক, পরীক্ষার্থী ও কেন্দ্র সূত্রে জানা যায়, ভোকেশনাল শাখার বাংলা-২ (সৃজনশীল) পরীক্ষার প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ৩০ মিনিট আগেই, অর্থাৎ দুপুর সাড়ে ১২টায় উত্তরপত্র জমা নিয়ে পরীক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। পরে বিষয়টি অভিভাবকদের নজরে এলে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ জানান। খবর পেয়ে ইউএনও এসে বিষয়টি নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে বাকি ৩০ মিনিটের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। বেলা ২টার পর এই পরীক্ষা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮