মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

যশোরে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

শিক্ষা ডেস্ক :

যশোর শিক্ষাবোর্ডের অধীনে শনিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

যশোর শিক্ষাবোর্ডের নোটিশে বলা হয়, এমসিকিউ পরীক্ষা স্থগিত থাকলেও সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষার সময়সূচি সকাল ১১টা থেকে দুপুর ১২.৪০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, বৃহস্পতিবার এসএসির প্রথম দিন পরীক্ষা শুরু হলে নড়াইলের কালিয়া উপজেলার প্যারিশংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে বাংলা প্রথম পত্রের প্রশ্নের পরিবর্তে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন বিতরণ করা হলে পরীক্ষার্থীদের কাছে ভুলটি ধরা পড়ে। এছাড়া লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও একই ঘটনা ঘটে।

ওই ঘটনায় নড়াইলের জেলা প্রশাসক বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিতের সুপারিশ করেন। এরপর বোর্ড কর্তৃপক্ষ শনিবার অনুষ্ঠিতব্য বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত সিদ্ধান্ত নিয়ে শুক্রবার বিকেলে নোটিশ জারি করে। তবে বাংলা লিখিত পরীক্ষা সকাল ১১ টায় যথা সময় গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, পরীক্ষার পরবর্তী তারিখ আন্ত: বোর্ডের সিদ্ধান্ত পাওয়ার পর জানানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০