রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

নীলফামারীতে লাউয়ের ভালো দাম পাওয়ায় খুশি কৃষক

আকাশবার্তা ডেস্ক : 

নীলফামারীর জমি(রবিশস্য) লাউ চাষের উপযোগী হওয়ায় এবং কয়েক বৎসর ধরে কৃষক ভালো দাম পাওয়ায় এবারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে লাউ জাতীয় সবজির চাষাবাদ। অল্প খরচে লাভ বেশি হওয়ায় এ আবাদে কৃষকের বেড়েছে ব্যাপক উৎসাহ। তাছাড়া এখানকার লাউয়ের কদরও রয়েছে বেশি।

সরেজমিনে গিয়ে জানা যায়, নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামের শনুরাম রায় চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে পাটি করে ৪৫ শতাংশ জমিতে লাউ চাষাবাদ করেছে। দেশী ও হাইব্রিড জাতের বীজ গুলো বাজার হতে কেনা। ভালো ফলনও হয়েছে। তার খরচ আনুমানিক ১২ হাজার টাকা।

কৃষক দিপু রায় জানান, কৃষি ও নানা পেশায় ভর করে চলে জীবিকা ১৮ সদস্যের পরিবার আমাদের। কয়েক বৎসর ধরেই লাউ চাষ করছি আমি। কম সময়ে অল্প মূলধনে এত লাভজনক ফসল হওয়ায় কদর বেড়েছে এই আবাদের। অন্যত্র ভালো দাম হওয়ায় এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা লাউ নিয়ে যাচ্ছে ট্রাকে। তিন মাসে খরচ তুলে ত্রিশ হাজার টাকা বাড়তি জমেছে। এই দেখে আমাদের গ্রামে অনেক কৃষক এই সবজি চাষ শুরু করেছে। এই বøকের উপসহকারী কৃষি অফিসার লাউ চাষে অনেক পরামর্শ দিছে। নানা ভাবে সহযোগিতাও করে। এখনও আমার সবজি বাগান থেকে দুই হতে তিন দিন পর পর দুইশ থেকে তিনশত লাউ তুলতে পারি। এখন বাজার অনুপাতে প্রতি পিচ লাউ নিম্নে ২৫ টাকা থেকে ৫০ টাকা দরে বাজারে বিক্রি করি। প্রথম ধাপে লাউয়ের শ’ বিক্রি করি ৪ হাজার হতে ৫ হাজার পাঁচশত টাকায়। এলাকার অনেক কৃষক এখন এই আবাদে ঝুঁকে পড়েছে।

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, এবারে জেলায় ৫৫ হেক্টর জমিতে লাউ চাষাবাদ করা হয়েছে। তাছাড়া জমিনের শ্রেণি ভেদে বৎসরে তিনবার রবি শস্য ও সবজি চাষ করা যায়। এলাকার মানুষের পুষ্টির চাহিদা মেটাতে  লাউ, কুমড়ো, লাল শাক, টমেটো, পেপে, কপি, ঢেরস্ বটবটি, পুইশাকসহ বিভিন্ন সবজি চাষাবাদ করতে আমাদের উপসহকারী কৃষি অফিসারগন মাঠে গিয়ে কৃষককে উদ্বুদ্ধ করনে প্রাণপণ কাজ করে যাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০