সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে চোরাই দুইটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় তাদেরকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের উভয়কেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এরআগে মঙ্গলবার রাত ৮টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন দাশেরহাট পশ্চিম বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- নোয়াখালীর চরজব্বার থানাধীন চরবাটা ইউপির চরমজিব ভূঁইয়ারহাট গ্রামের আবদুর রহমানের পুত্র মোঃ শাহজাহান (২২) ও একই গ্রামের রুহুল আমিনের পুত্র মোঃ ওসমান (২১)। তারা উভয়ই পাশর্^বর্তী হাতিয়া উপজেলার পূর্ব নবীপুর গ্রামে বসবাস করে আসছিল।

পুলিশ জানায়, চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক দাশেরহাট পশ্চিম বাজারস্থ জনৈক ইউসুফের চায়ের দোকানের সামনে সন্দেহজনক অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় দাশেরহাট পুলিশ ফাঁড়ির এসআই আবদুল্যাহ আল ফারুকের নেতৃত্বে এএসআই মোঃ ফরহাদ, এএসআই আনোয়ার ও এএসআই ইসমাইলসহ সঙ্গীয় ফোর্স ধৃত আসামি শাহজাহান ও ওসমানকে আটক করেন। পরে তাদের হেফাজতে থাকা একটি হিরো স্প্যান্ডাল ও একটি প্লাটিনা (বাজাজ) মডেলের দুইটি হোন্ডা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক শাহজাহান ও ওসমান মোটরসাইকেল দুটি চোরাই বলে স্বীকার করেন।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানায় যুবক মোঃ শাহজাহান ও ওসমানকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-১১, তারিখ ২০-০৯-২২ইং।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেপ্তারপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930