বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
ফাইল ছবি।

সিরিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবি, মৃত বেড়ে ৬১

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার উপকূলে ডুবে যাওয়া নৌকায় ৬১ জন অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে। এ ছাড়া বেঁচে যাওয়া ২০ জন সিরিয়ার টারতুস শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। উদ্ধার অভিযান এখনও চলছে। লেবাননের পরিবহন মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

অভিবাসী ও শরণার্থীদের বহনকারী এই নৌকাটি লেবানন থেকে যাত্রা করেছিল এবং পথিমধ্যে সিরিয়ার উপকূলে এটি ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

সিরিয়া সরকারের বরাত দিয়ে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বেঁচে যাওয়াদের উদ্ধৃত করে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে নৌকাটি গত মঙ্গলবার ছেড়ে যায়। এতে বিভিন্ন দেশের ১২০ থেকে ১৫০ জন মানুষ ছিলেন।

উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের কারণে প্রতিকূল পরিবেশে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন বন্দর মহাপরিচালক সামের কুব্রুসলি।

সম্প্রতি লেবাননে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছেন। লেবাননের পাউন্ডের মূল্য কমেছে ৯০ শতাংশেরও বেশি। হাজার হাজার পরিবার ক্রয় ক্ষমতা হারিয়ে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।

হাজার হাজার লেবানিজ, সিরিয়ান ও ফিলিস্তিনি গত কয়েক মাস ধরে ইউরোপে আরও ভালো সুযোগের সন্ধানে নৌকায় করে লেবানন ছেড়েছেন। সংকট-বিধ্বস্ত লেবানন থেকে সমুদ্রপথে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা ক্রমেই বাড়ছে। অবৈধ এই যাত্রাপথে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০