রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চন্দ্রগঞ্জের বশিকপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে মো. আলাউদ্দিন পাটোয়ারী (৪৬) নামে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন বশিকুপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কমলাশীষ রায় ও চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোসলেহ উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের পদ্মা দীঘিরপাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আলাউদ্দিন দীঘিরপাড়ে কালভাটের উপর বসে মোবাইল ফোনে কথা বলছিল। হঠাৎ ৫/৬ জনের একদল সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। একপর্যায়ে মুমূর্ষু অবস্থা তাকে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে যুবলীগ নেতা আলাউদ্দিন নিহতের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সদর হাসপাতালে ছুটে যান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০