সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আইন মন্ত্রণালয়ের সাড়া পাচ্ছে না ইসি

আকাশবার্তা ডেস্ক : 

নির্বাচন সংক্রান্ত আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) কিছু সংশোধনী আনার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু আইন মন্ত্রণালয়কে তিনবার চিঠি দিয়েও কোনো সাড়া পায়নি সংস্থাটি।

সোমবার (১০ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক বিভাগের সাড়ার অপেক্ষায় পথ চেয়ে আছে সাংবিধানিক সংস্থাটি।

ইসির জনসংযোগ পরিচালক ও যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২–এর কিছু সংশোধন, সংযোজনের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ার পরিপ্রেক্ষিতে আরপিও সংশোধন–সংক্রান্ত খসড়া বিল প্রস্তুত করে গত ৮ আগস্ট আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও সংসদবিষয়ক বিভাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়। গত ৪ অক্টোবর ইভিএম–সংক্রান্ত অনুচ্ছেদে বাস্তবতার নিরিখে কিছু সংশোধনী আনার জন্য খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়।

ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিলের বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করা বা অগ্রগতি সম্পর্কে ইসিকে না জানানোয় গত ২৮ সেপ্টেম্বর আইন ও সংসদবিষয়ক বিভাগকে জরুরি চিঠি দেয় ইসি। তাতে এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানোর জন্য অনুরোধ করা হয়। এরপরও এখন পর্যন্ত ওই খসড়া বিলের অগ্রগতির বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়নি। বিষয়টি জরুরি বিধায় সংশোধন–সংক্রান্ত খসড়া বিলের অগ্রগতির বিষয়ে নির্বাচন কমিশনকে জানানোর জন্য আবারও চিঠি দেওয়া হয়েছে।

এর মধ্যে গত ৪ অক্টোবর কমিশনের অনুমোদন সাপেক্ষে আরপিওর ইভিএম সংক্রান্ত অনুচ্ছেদে বাস্তবতার নিরিখে কিছু সংশোধনী আনার জন্য খসড়া প্রস্তুত করে আইন ও সংসদ বিষয়ক বিভাগে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930