শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ইরানে শিশুদের হত্যা-গ্রেপ্তার করছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাহশা আমিনির (২২) মৃত্যুকে ঘিরে টানা চার সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। এতে এখন পর্যন্ত দুইশতাধিক বিক্ষোভকারীর নিহতের খবর পাওয়া গেছে। নিহত হয়েছে কয়েক ডজন শিশু। এছাড়া, শত শত শিশুকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ।

রাতের পর রাত ধরে ইরানের তরুণী ও স্কুলের মেয়েরা দেশটির রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তারা স্বৈরশাসকের মৃত্যু বলে স্লোগান দিচ্ছেন। তারা প্রথমে তাদের চুল বের করছেন এবং হাতের মুষ্টিও দেখাচ্ছেন। স্লোগান দিচ্ছেন, নারী, জীবন ও স্বাধীনতা বলে। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএন জানিয়েছে, ইরানের বাহিনীর তাণ্ডবে অন্তত ১৮ জন শিশু মারা গেছে। এর মধ্যে একজনের বয়স ১২ বছর। তবে নিহত শিশুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ১৪ সেপ্টেম্বর ‘যথাযথ উপায়ে’ হিজাব না পরার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসা আমিনি। এর অব্যবহিত তিনদিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার। এই মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮