মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ ইং ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

আকাশবার্তা ডেস্ক : 

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করার কারণে নিরাপত্তার স্বার্থে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। তবে এই নির্দেশনা সাময়িক বলে নিশ্চিত করেছেন তিনি।

সোমবার (১৭ অক্টোবর) রাতে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, রুমা ও রোয়াংছড়ির দুর্গম এলাকায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চলমান থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আপাতত ভ্রমণে বারণ করা হচ্ছে।

তিনি জানান, বান্দরবানের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে সম্প্রতি সময়ে পর্যটকদের ব্যাপক উপস্থিত দেখা গেছে। দেশ-বিদেশের পর্যটকদের নিরাপত্তার জন্য ইতোপূর্বে জেলা-উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় কাজ করেছে। অভিযান শেষে পর্যটকরা আবারও ঘুরে বেড়াতে পারবেন পর্যটনকেন্দ্রগুলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১