বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটের সময় বাড়ল ৩ মাস

আকাশবার্তা ডেস্ক : 

অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ শূন্য আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠানের সময় ফের তিন মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্ধিত সময় অনুযায়ী আগামী ২০ জানুয়ারি মধ্যে নির্বাচন করা যাবে। সাংবিধানিক ক্ষমতা বলে নির্বাচন অনুষ্ঠানের এই সময় বাড়ালো ইসি।

বুধবার (১৯ অক্টোবর) ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, সংবিধানের বিধান মতে জাতীয় সংসদের কোনো সদস্যপদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ওই শূন্যপদ নির্বাচনের মাধ্যমে পূরণ করার বাধ্যবাধকতা রয়েছে।

সেই হিসেবে গাইবান্ধা-৫ শূন্য আসনে নির্বাচনের মেয়াদ ২০ অক্টোবর শেষ হবে। কিন্তু গত ১২ অক্টোবর ওই শূন্য আসনে ভোটগ্রহণ শুরু হলেও অনিয়ম ও জালিয়াতির অভিযোগে নির্বাচন বন্ধ ঘোষণা করে ইসি।

যেহেতু ২০ অক্টোবরে মধ্যে নির্বাচন শেষ করার কথা ছিল কিন্তু ১২ অক্টোবর নির্বাচন বন্ধ ঘোষণা করায় বাকি ৮ দিনের মধ্যে সব আবশ্যক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পুনর্নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।

বাংলাদেশের সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৪) দফা অনুসারে প্রধান নির্বাচন কমিশনারের এখতিয়ারের প্রসঙ্গ টেনে গাইবান্ধা ভোট বন্ধের অবস্থাটি অনাকাঙ্ক্ষিত, অকল্পনীয় ও নিয়ন্ত্রণবহির্ভূত বিবেচনায় দৈব-দুর্বিপাক গণ্য করা হয়েছে।

সেই পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২০ জানুয়ারি মধ্যে গাইবান্ধা-৫ শূন্য আসনের উপনির্বাচনে ভোট নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১