বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সার্ভার দেবে না নির্বাচন কমিশন’

আকাশবার্তা ডেস্ক : 

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে গেলেও নিজেদের সার্ভার দেবে না নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির মতে এটি তাদের নিজস্ব সম্পদ। স্বরাষ্ট্রের অধীনে এনআইডি চলে গেলে তারা তথ্য চাইলে দিতে পারবে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সরকার নিয়ে নিলে আমরা ভোটার কার্ড দেব।এনআইডি চলে গেলে ইসির কোনো ক্ষতি হবে না। এনআইডি এক জিনিস, ভোটার কার্ড এক জিনিস। ইসি কাজ করে ভোটার তালিকা নিয়ে। এনআইডির ভিত্তিতে সংস্থাটি নির্বাচন করে না। তারা ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন করে।’

ইসি আলমগীর আরও বলেন, ‘এনআইডি চলে গেলে এটার নাম দেব ভোটার আইডি। ভোটার যারা তারা আমাদের কাছ থেকে কার্ড পাবেন। এনআইডি কার্ড হিসেবে তো আমরা বানাইনি। আমরা তো বানিয়েছি ভোটার কার্ড হিসেবে। আমাদের সার্ভার আমাদের কাছেই থাকবে। এই সার্ভার আমরা কারো কাছে হস্তান্তর করব না। এটা নিয়ে যারা বুঝে তারাও বলে, যারা না বুঝে তারা বলে।’

সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, এনআইডির জন্য নতুন আইন হচ্ছে। এটি পাশ হলেই এনআইডি নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে এবং জন্মের পরপরই নাগরিককে এনআইডি দেওয়া হবে।

ভোটার তালিকার বাই প্রোডাক্ট হিসেবে ইসি ২০০৮ সাল থেকে এনআইডির কাজ করে আসছে। এ জন্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিবরা পরামর্শ দিয়েছেন এটি ইসির কাছেই থাকুক।

প্রসঙ্গত, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা ও সব ধরনের কার্যক্রম নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গত ১০ অক্টোবর ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন আইন, ২০২২’ এর খসড়া শর্তসাপেক্ষে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে ওই খসড়া আইনে আবারও সংশোধনী আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ খসড়া সংশোধনী ২০১০ সালের আইনের আদলে করতে বলা হয়। এতে কমবেশি ৩২টি ধারা থাকবে।

এ আইন পাশ হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের কাছে চলে যাবে। তখন জন্মের পর থেকেই শিশুদের এনআইডি দেওয়া হবে। নির্বাচন কমিশন সুরক্ষা বিভাগের ডাটাবেজ থেকে তথ্য নিয়ে ভোটার তালিকা তৈরি করতে পারবে অথবা নিজেরাও পৃথকভাবে ভোটার তালিকা করতে পারবে। তবে আইনটি পাশ হওয়ার আগ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছেই থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১