শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) চন্দ্রগঞ্জ থানা শাখা। র‌্যালিটি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডের মোড় থেকে শুরু করে বাজারের জিরো পয়েন্টে গিয়ে সমাবেশ করে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সাংবাদিক আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও র‌্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা রিজিওনের আওতাধীন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মফিজ উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা ট্রাফিক পুলিশের পরিদর্শক বিশ্বজিত চন্দ্র দাস, চন্দ্রগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল কিশোর মজুমদার, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক মাওলানা মো. আবদুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তাফা কাজল, বিশিষ্ট চিকিৎসক ডা. শহীদ উল্যাহ স্বপন, ছাত্রলীগের চন্দ্রগঞ্জ থানা শাখার সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।

সমাবেশে বক্তব্য রাখেন বক্তারা। 

নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির সাধারণ সম্পাদক বাবু সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম বিত্ত, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক ইমরান হোসাইন, সিনিয়র সদস্য মিনহাজুর রহমান বিনতুসহ নিসচার অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় পরিবহনের বিভিন্ন মালিক, শ্রমিকসহ পথচারীরা র‌্যালি ও সমাবেশে অংশ নেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, সড়কে চলতে হলে আইন মানতে হবে। কেউ আইন ভঙ্গ করলে মামলাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা বদ্ধপরিকর।

পুলিশ পরির্দশক (টিআই, শহর ও যানবাহন) বিশ্বজিত চন্দ্র দাস বলেন, জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ স্যারের নির্দেশনায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা এড়াতে আমরা প্রতিদিনই অক্লান্ত পরিশ্রম করছি। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি সড়কে যেন আর একটি মৃত্যুও না ঘটে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১