সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (কামাল)।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন ধরে শুনছি ১০ ডিসেম্বর তারা (বিএনপি) ঢাকা দখল করবে, আমাদের তাড়িয়ে দেবে। তারা ডিক্লিয়ার করে নাই। আমরা শুনছি, তারা মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে।

আওয়ামী লীগ সব সময় জনগণকে নিয়ে চলে দাবি করে আসাদুজ্জামান খান বলেছেন, এ দেশের জনগণ ভুল করবে না। তারা আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল নেমেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, যেখানে আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত নাই। সারা বাংলাদেশের মানুষ মনে করে, যত দিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে, তত দিন দেশ আলোকিত থাকবে।

নেতাকর্মীদের প্রতি ঐক্যের ডাক দিয়ে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান বলেন, সবাই আমরা একসঙ্গে চলব। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930