রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘বেগম জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন’ : ব্যারিস্টার কায়সার

আইন আদালত ডেস্ক : 

খালেদা জিয়ার মামলা আদালতে নয়, রাজপথে সমাধান করবে বিএনপি। বেগম খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবেন। তার অনুপস্থিতিতে বাংলাদেশের মাটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে না। তত্ত্বাবধায়ক সরকারও আসবে এবং বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (৩১ অক্টোবর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছে প্রতিটা মামলাই রাজনৈতিক কারণে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ২ কোটি ৩৩ লক্ষ টাকা তসরুফের অভিযোগ আছে, সেই টাকা এখন ১১কোটি টাকায় উপনীত হয়েছে। এই দেশের প্রধানমন্ত্রী যখন বলেন, বেগম জিয়া টাকা গিলে খেয়েছেন, আমরা অত্যন্ত বিরহের সাথে বলতে চাই তিনি সংসদে দাঁড়িয়ে অসত্য কথা বলছেন।

ব্যরিস্টার কায়সার কামাল বলেন, বেগম খালেদা জিয়া একটি টাকাও তসরুফ করেননি, সমুদয় টাকা ব্যাংকে গচ্ছিত আছে। রাষ্ট্রের যখন প্রধানমন্ত্রী এই ধরণের অভিযোগ করেন তখন আমরা সবাই বুঝতে পারি রাজনৈতিক কারণেই ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল। যে মামলার উদ্দেশ্য থাকে রাজনৈতিক, দেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে সেই মামলার রাজনৈতিক ভাবেই ফয়সালা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১