সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী আন্তরিক

আকাশবার্তা ডেস্ক :

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‍‍`প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য খুবই আন্তরিক।  তার চেষ্টায় সরকারের সকল সংস্থা সেনাবাহিনীকে আধুনিক করতে এবং ফোর্সেস গোল অর্জনে সব ধরনের সহযোগীতা করছেন। সেকারণে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।‍‍`

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সি প্রশংসা করেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর”ফোর্সেস গোল -২০৩০” বাস্তবায়নে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষয়টি সকলকে অবহিত করেন।

এর আগে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

এই অধিনায়ক সম্মেলনে মেজর জেনারেল মোঃ জুবায়ের সালেহীন ইঞ্জিনিয়ার ইন চিফ অফ, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ খালেদ আল মামুন, কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং ইঞ্জিনিয়ারসের সকল ইউনিট অধিনায়কগণ অংশগ্রহণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930