সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

জঙ্গিবাদের মদদদাতা ও বাংলা ভাই বিএনপির সৃষ্টি : লক্ষ্মীপুরে ওবায়েদুল কাদের

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের বলেছেন, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি। ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানোর ঘটনায় বিএনপি আওয়ামীলীগকে দায়ী করছে। কিন্তু বিএনপিই হচ্ছে জঙ্গিবাদের মদদদাতা। শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাই সৃষ্টি হয়েছে বিএনপির আমলে।

আগামী ডিসেম্বরে বিএনপির সঙ্গে খেলা হবে, মিথ্যাচারের বিরুদ্ধে ও সুইচ ব্যাংকে টাকা রাখা ব্যক্তিদের বিরুদ্ধে খেলা হবে।

তিনি আরো বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দাভাব চলছে। যেখানে তিনমাসের রিজার্ভ থাকলেই সঙ্কট কাটে কিন্তু আমাদের আছে ৬ মাস। বিএনপি এটাকে পূঁজি করে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। শেখ হাসিনা ও নৌকার প্রতি বিশ্বাস ও আস্থা রাখার আহ্বান জানান ওবায়েদুল কাদের।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর পৌনে ১টায় জেলা স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন শেষে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

দীর্ঘ সাড়ে ৭ বছর পর সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামীলীগ নেতারা।

এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে সমবেত হন। পদপ্রত্যাশী নেতা ও তাদের কর্মী সমর্থকদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে চারপাশ। ১ম অধিবেশনে কেন্দ্রীয় নেতারা তৃণমূল নেতা-কর্মীদের উদ্দ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২য় অধিবেশনে গোলাম ফারুক পিঙ্কুকে পুনরায় সভাপতি ও অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত : লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালের ৩ মার্চ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930