রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আগুন সন্ত্রাস রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত : আইজিপি

আকাশবার্তা ডেস্ক : 

আগুন সন্ত্রাস রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহীর পুলিশ লাইনসে মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশ আয়োজিত সুধী সমাবেশে পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাবেশে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বিএনপি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের মধ্যে কাউকে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

আদালত চত্বর থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশের গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি পলাতক জঙ্গিদের ধরতে পুলিশি তৎপরতা ব্যাপক বাড়ানো হয়েছে বলেও জানান আইজিপি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০