শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ইউরোপীয় পার্লামেন্টে রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা

আন্তর্জাতিক ডেস্ক : 

রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র (এ টেরোরিস্ট রেজিম)’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয়ান পার্লামেন্ট। ইউক্রেনে বেসামরিক স্থাপনায় হামলা এবং আন্তর্জাতিক আইন অবমাননার জন্য রাশিয়াকে এই ভূষণে আখ্যায়িত করে বিশ্বের দেশগুলোকেও এই পথ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

ইউরোপীয়ান পার্লামেন্টে এই প্রস্তাব ৪৯৪ ভোটে পাস হয়েছে। ৫৮ জন সংসদ সদস্য এর বিপক্ষে ভোট দেন এবং ৪৪ জন বিরত ছিলেন। পার্লামেন্ট সদস্যরা (এমইপি নামে পরিচিত) বলছেন, এই আইনি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিবে।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার পর ইইউ রাশিয়ার ১ হাজার ২৪১ জন ব্যক্তি এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ১১৮টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেছেন, রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে হবে। সূত্র : সিএনএন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮