শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সিরিয়ায় ট্যাংকার-বোম বিস্ফোরণে নিহত ৪৮

আকাশবার্তা ডেস্ক :

তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার আজাজ শহরে ট্যাংকার ট্রাক-বোমা বিস্ফোরণে ৪৮ জন নিহত হয়েছেন। আলেপ্পো প্রদেশের উত্তরাঞ্চলের এই শহরে প্রায়ই হামলার টার্গেট হচ্ছে বেসামরিক ও বিদ্রোহী জনত। এই শহরে বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে তুরস্ক। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে এ হামলা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বলা হয়েছে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১৪ জন বিদ্রোহী রয়েছে। বাকিদের মধ্যে অধিকাংশই বেসামরিক লোকজন। বিদ্রোহীগোষ্ঠীর বিভিন্ন অংশের পাঁচজন ধর্মীয় বিচারকও নিহত হয়েছেন।
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, বিস্ফোরণে কিছু দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছে যে, সেগুলো শনাক্ত করতে সমস্যা হচ্ছে।
নভেম্বর মাসেও আজাজ শহরে বোমা হামলায় ২৫ জন নিহত হয়। প্রায়ই এ শহরে হামলা-হাঙ্গামা হয়ে থাকে। হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করে থাকে বিদ্রোহীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০