সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দীতে বিএনপি সমাবেশের অনুমতি পাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

নয়াপল্টন নয়, শর্তসাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে বিএনিপর নেতারা বলছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনেই সমাবেশ করবেন তারা।

বৃহস্পতিবার (২৪) রাজধানীর সদরঘাটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে মহাসমাবেশ করার অনুমতি চায় বিএনপির একটি প্রতিনিধিদল। ঐদিন ডিএমপি কমিশনার বরাবর বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে লিখিত দরখাস্ত দেওয়া হয়।

ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে আমানউল্লাহ আমান সাংবাদিকদের বলেন, আমরা আমাদের দফতর থেকে চিঠি দিয়েছি। আমরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছি। এখানে আমরা আগেও সমাবেশ করেছি। আমরা বলেছি, সমাবেশটি হবে শান্তিপূর্ণ।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে দুই মাস ধরেই দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করে আসছে বিএনপি। ইতোমধ্যে সাতটি বিভাগে সমাবেশ শেষ করেছে দলটি। এরই অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা বলে আসছে দলটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930