সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

জাতির পিতার খুনিকে লালন-পালন করছে যুক্তরাষ্ট্র : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামীলীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে খুনের আগে জাতির পিতার পরিবার নিয়ে কুৎসা রটানো হয়েছিলো। খুনিরা চেয়েছিলো মানুষের মন থেকে জাতির পিতাকে মুছে ফেলতে কিন্তু তা তারা পারেনি।

যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমেরিকা (যুক্তরাষ্ট্র) একজন খুনিকে লালন-পালন করছে। অবশ্য আমেরিকার আচরণই এরকম।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল তিনটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনের যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কখনো কোনো হত্যাকাণ্ড হলে আমার কাছে যখন বিচারের দাবি করে, তখন আমার মনে হয়- আমার বাবা-মা-ভাইদের হত্যার বিচার পেতে ৩৫ বছর অপেক্ষা করতে হয়েছে। তবুও আল্লাহর কাছে শুকরিয়া ও জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই, তারা ভোট দিয়েছেন বলেই এই হত্যাকাণ্ডের বিচার করতে পেরেছি।

তিনি বলেন, এখনও কিছু খুনির শাস্তি নিশ্চিত হয়নি। একজন খুনি আমেরিকায়, আরেকজন কানাডায়, দুইজন পাকিস্তানে। আরেকজনের হদিস পাওয়া যাচ্ছে না। আমেরিকা একজন খুনিকে লালন-পালন করছে। অবশ্য আমেরিকার আচরণই এরকম। তারপরও আমাদের প্রচেষ্টা আছে, তাদের ধরে এনে যেভাবেই হোক শাস্তি নিশ্চিত করবো। এটাই আমি চাই।

স্বাধীনতা বিরোধীদের ভোটের অধিকার ছিল না। জিয়াউর রহমান তাদের ভোটের অধিকার ও রাজনীতি করার সুযোগ দেন। জাতির পিতার হত্যাকারীদেরও বিচারের হাত থেকে রেহাই দেওয়া হয়েছিল, যোগ করেন শেখ হাসিনা।

সম্মেলন উপলক্ষে সকাল থেকে স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। জুম্মার নামাজের পর চিকিৎসক নেতাকর্মীদের আনাগোনা আরও বেড়ে যায়। সম্মেলন উপলক্ষে পেশাজীবী চিকিৎসকরা দলে দলে এসে প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনকে ঘিরে তাদের মধ্যে দেখা গেছে নানা উৎসাহ-উদ্দীপনা। এবারের সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব প্রত্যাশা করছে সংগঠনটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930