রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

রিজার্ভ নাই শুনে তাজ্জব হয়ে যাই : আব্দুল মোমেন

আকাশবার্তা ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের ব্যাংকে রিজার্ভ নাই, এ কথা শুনে তাজ্জব হয়ে যাই। এ কথা পাগলের প্রলাপ। রোববার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে এ মন্তব্য করেন।

সমালোচনাকারীদের উদ্দেশ্যে মোমেন বলেন, অনেকেই বলেন আমাদের রিজার্ভ নাই। এটা শুনে আমি তাজ্জব হয়ে যাই। আগে আমাদের তিন থেকে চার বিলিয়ন রিজার্ভ হলে আপনারা খুশি থাকতেন। আর এখন ৩৪ থেকে ৩৭ বিলিয়ন রিজার্ভ, তারপরও আপনারা বলেন- এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কী?

সাংবাদিকদের সামনেই গণমাধ্যমের সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আপনারও (সাংবাদিক) বলেন ব্যাংকে টাকা নাই। অথচ আমাদের ট্রিলিয়ন টাকা ব্যাংকে আছে। আপনারা বিভিন্ন রকমের প্রোপাগান্ডা করেন ব্যাংকে টাকা নাই। তাহলে টাকা বাড়িতে নিয়ে রাখেন, তখন চুরি করতে পারবে।

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তার জাপান সফর আমাদের পক্ষ থেকেই স্থগিত করা হয়েছে। ওখানে অস্থিরতা দেখা দিয়েছে। এক মাসে তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এছাড়া জাপানে করোনাও বেড়েছে। আমাদের এখান থেকে সফরে অনেক প্রতিনিধি যাবে। এসব বিবেচনা করে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০