শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রাশিয়ার হামলায় ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত : কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটির সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিনিয়র সহকারি এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

মিখাইলো পদলইয়াক বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইউক্রেনের চ্যানেল-২৪’কে বলেন, ইউক্রেন যুদ্ধের ‘জেলারেল স্টাফ থেকে আমরা সরকারিভাবে যে ধারণা পেয়েছি তাতে এ যুদ্ধে ১০ হাজার থেকে সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত হওয়ার কথা বলা হয়েছে।’

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি ‘যথা সময়ে’ এ সংক্রান্ত সরকারি তথ্য প্রকাশ করবেন।

গত জুনে ইউক্রেনের একেবারে পূর্বের লুগানস্ক অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে রুশ বাহিনীর লড়াইয়ের সময় জেলেনেস্কি বলেন, কিয়েভ প্রতিদিনের লড়াইয়ে ৬০ থেকে ১০০ সৈন্য হারাচ্ছে এবং এ যুদ্ধে প্রায় ৫০০ জন আহত হয়েছে।

গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, প্রায় সাত মাসের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৫,৯৩৭ সৈন্য নিহত হয়েছে। সৈন্যদের মনোবল চাঙ্গা রাখতে উভয় পক্ষ তাদের নিহতের সংখ্যা কম করে দেখাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি গত মাসে বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এক লাখেরও বেশি সৈন্য নিহত বা আহত হয়েছে। এক্ষেত্রে ইউক্রেনের বাহিনী ও একই ধরনের ক্ষতির শিকার হয়েছে। তবে এ সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। বিগত কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে ভয়াবহ এ যুদ্ধে ইউক্রেনের হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮