সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রাস্তায় সমাবেশের অনুমতি পাবে না বিএনপি : ডিএমপি কমিশনার

আকাশবার্তা ডেস্ক : 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, মাঠ ছাড়া রাস্তায় সমাবেশ করার জন্য বিএনপি কোনো অনুপতি পাবে না।

বিএনপির পক্ষ থেকে সমাবেশের আয়োজন করতে অনুমতি চাওয়ার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, মাঠ ছাড়া রাস্তা-ঘাটে সমাবেশ করার জন্য অনুমতি দেয়া হবে না। তবে সোহরাওয়ার্দী উদ্যান বাদে অন্য কোনো স্থানের নাম এখনো প্রন্তাব করেনি বিএনপি।

এরআগে রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে এ বিষয়ে আলোচনা করার জন্য ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। আলোচনা শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ সাংবাদিকদের জানান, আমরা শুরু থেকেই বলছি নয়াপল্টনে সমাবেশ করব। পুলিশের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। পুলিশ এর মধ্যে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়ে চিঠি দিয়েছে। এই বিষয়েই আলোচনা করার জন্য এসেছিলাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930