আকাশবার্তা ডেস্ক :
মিরপুর বাঙলা কলেজ মাঠ অথবা কমলাপুর স্টেডিয়াম গণসমাবেশ করবে বিএনপি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা ১০ মিনিটে বিএনপির একটি প্রতিনিধিদল ডিএমপি সদর দপ্তরের সামনে উপস্থিত হন। সাড়ে নয়টার দিকে শেষ হয় বৈঠক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তার নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
সূত্র : ভোরের কাগজ।