সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিএনপি কোনো জোটে নেই : মির্জা ফখরুল

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এখন আর কোনো জোটে নেই। তবে সমমনা দলগুলোর সঙ্গে দলটি যুগপৎ আন্দোলন করবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে বিদেশি একটি সংবাদমাধ্যমের বাংলাদেশ প্রতিনিধি জানতে চান, নয়াপল্টনের ঘটনা এবং গণসমাবেশ ঘিরে বিএনপির শরিকদলগুলোর অবস্থান কী? জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কোনো জোট নেই। আমরা বলেছি, অন্য দলগুলো গণতন্ত্রের জন্য তাদের নিজস্ব কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচি পালিত হবে একইসঙ্গে, যাকে আমরা যুগপৎ বলে থাকি। সবাই নিজের পছন্দের এলাকা বা অফিসে কর্মসূচি পালন করবে।’

সমমনা দলগুলো কী তাহলে ১০ ডিসেম্বর আলাদা আলাদা সমাবেশ করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ‘যুগপৎ আন্দোলন মানেই এটা।’

ফখরুল বলেন, ‘১০ ডিসেম্বর আমাদের লাস্ট ডিভিশনাল প্রোগ্রাম (শেষ বিভাগীয় গণসমাবেশ)। এখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ও দাবি তুলে ধরবো। প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদের বিলুপ্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাবো। এ দাবিতে সেদিন আন্দোলনের নতুন কর্মসূচি আসবে।’

গণসমাবেশ ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে তার দায় সরকারকে নিতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বিরোধী দল ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্ব সরকারের। সেদিন শান্তিপূর্ণ কর্মসূচি করার সব ধরনের ব্যবস্থা তাদেরই করতে হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930