মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ ইং ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের সম্মেলনের দিন গণমিছিল করবে না বিএনপি

আকাশবার্তা ডেস্ক : 

১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির নতুন তারিখ আগামীকাল শনিবার (১৭ ডিসেম্বর) ঘোষণা করবে বিএনপি। দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তারিখ ঘোষণা করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশে ১০ দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি। একই দিন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধে ওই দিন কর্মসূচি পালন না করার বিষয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ঢাকায় আমাদের যুগপৎ আন্দোলন কর্মসূচি ২৪ ডিসেম্বর পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুরোধের প্রেক্ষিতে ২৪ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ ডিসেম্বর দেশব্যাপী বিএনপির গণমিছিল কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে তার আগেই সোমবার (১২ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঢাকায় গণমিছিলের তারিখ পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১