সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিশাল ব্যবধানেই হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : 

ভারতের বিপক্ষে রেকর্ড জুটি গড়েও শেষ পর্যন্ত পেরে উঠলো না বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ৩২৪ রানে। এতে বাংলাদেশকে ১৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

রবিবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের পঞ্চম দিনে জয় পেতে শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল অসম্ভবপ্রায় ২৪১ রান, হাতে ৪ উইকেট।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের লক্ষ্য ছিল ৫১৩ রানের। যেটি টপকাতে ইতিহাসই গড়তে হতো সাকিব-মুশফিকদের। কারণ টেস্ট ইতিহাসেই ৪১৮ রানের বেশি তাড়া করার রেকর্ড নেই। তবে বাংলাদেশকে আশা দেখিয়েছি দ্বিতীয় ইনিংসের ওপেনিং জুটি।

ভারতের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। আগের দিন ৬ উইকেট হারিয়ে ফেললেও লড়াই করছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি তুলে নেন ক্যারিয়ারের ৩০ তম ফিফটি। তবে দলীয় ৩২০ রান হতেই কুলদীপের বলে বোল্ড হয়ে যান সাকিব। ওয়ানডে স্টাইলে খেলে ১০৮ বলে ৮৪ রান করেন সাকিব।

এর আগে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দিনের তৃতীয় ওভারেই ফিরে যান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ১৩ রান করে মোহাম্মদ সিরাজের বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হন এই অলরাউন্ডার।

এর আগে প্রথম ইনিংসে ৪০৪ রান করার পর দ্বিতীয়টিতে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫‌১৩ রানের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930