সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রপ্তানিতে উৎসাহব্যঞ্জক প্রবৃদ্ধি

অর্থ বাণিজ্য ডেস্ক : 

২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে বৃহৎ দেশগুলোতে আমাদের রপ্তানিতে উৎসাহব্যঞ্জক প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুসারে, ওই সময়ের মধ্যে (জুলাই-নভেম্বর ২০২২-২৩) ইউরোপিয় ইউনিয়নে আমাদের পোশাক রপ্তানি ১৬.২৭% বৃদ্ধি পেয়ে, ৭.৮১ বিলিয়ন মার্কিন থেকে ৯.০৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বড় বাজার, জার্মানিতে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ২.৭১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে প্রবৃদ্ধি হয়েছে ১.৮৮%। স্পেন এবং ফ্রান্সেও রপ্তানি বেড়েছে যথাক্রমে ১৯.১৫% এবং ৩৮.৮৭%।

ইউরোপিয় ইউনিয়নের অন্যান্য প্রধান দেশগুলো, যেমন ইতালি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং সুইডেনে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৫০.৯৫%, ৪৮.৮৭%, ৩৪.৩৯% এবং ২২.৯০%। অন্যদিকে, একই সময়ের মধ্যে পোল্যান্ডে বছরওয়ারী রপ্তানিতে ১৯.৬১% ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। ওই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ছিল ৩.৪৭ বিলিয়ন মার্কিন ডলার, যার কারণে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ৪.০৭%।

এছাড়াও, যুক্তরাজ্য এবং কানাডায় আমাদের রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১১.৭১% এবং ৩০.২৫% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে, অপ্রচলিত বাজারে রপ্তানি ২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৩.১৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

জুলাই-নভেম্বর ২০২২-২৩ সময়ে প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে, জাপানে আমাদের রপ্তানি ৫৯৭.৮৩ মিলিয়ন ডলারে পৌঁছে। বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ৩৮.১১%। উচ্চ প্রবৃদ্ধিসহ অন্যান্য অপ্রচলিত বাজারগুলো হলো মালয়েশিয়া ১০০.২১%, মেক্সিকো ৪৯.৬৮%, ভারত ৪৮.৭৮%, ব্রাজিল ৪৪.৫৩% এবং দক্ষিণ কোরিয়া ৩০.৩৫%।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930