বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ইউক্রেনকে প্যাট্রিয়ট সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়টসহ ১৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই ১৮০ কোটি ডলারের সামরিক সহায়তা ঘোষণা করতে যাচ্ছে বাইডেনের প্রশাসন।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নিয়মিত সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব। তবে এবারই প্রথম সামরিক সহায়তার মধ্যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়ট দিতে যাচ্ছে। সামরিক সহায়তার মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি ছাড়াও ইউক্রেনীয় যুদ্ধবিমানের জন্য নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম বোমাও থাকবে। খবর বিবিসির।

এই খবর এমন সময় প্রকাশিত হয়েছে, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। রুশ হামলা শুরুর পর এটিই তার প্রথম বিদেশ সফর। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, হয়তো আজই এই ঘোষণা করা হতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, এর মধ্যে ১০০ কোটি ডলারের অস্ত্র দেয়া হবে পেন্টাগন থেকে এবং ৮০ কোটি ডলারের তহবিল। এ তহবিল অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তায় ব্যয় করা হবে।

তবে এ পদক্ষেপকে উস্কানি হিসেবে দেখছে রাশিয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০