সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সভাপতি শেখ হাসিনা, সম্পাদক ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক : 

দশমবারের মত আওয়ামী লীগের সভাপতি হয়েছেন শেখ হাসিনা। আর টানা তৃতীয় বারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তার নাম ঘোষণা করা হয়।

এর আগে টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদক পদে ছিলেন ওবায়দুল কাদের।

এবারও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন বলে সম্মেলনের আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো।

এবারের সম্মেলন সামনে রেখে তিনি গত দুই মাস জেলায় জেলায় দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। ফলে তার অনুসারীদের ধারণা ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় সাধারণ সম্পাদক হিসেবে তিনিই থেকে যাচ্ছেন।

এছাড়া দলের একটা অংশ চাচ্ছিলেন ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক পদে থাকুক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930