রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

রসিক নির্বাচন : ১২০টি কেন্দ্রে এগিয়ে লাঙ্গল

আকাশবার্তা ডেস্ক : 

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২২৯টি কেন্দ্রর মধ্যে ১২০টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২০টি কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা পেয়েছেন ৭১২৩১টি ভোট।

দ্বিতীয় অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন ২৫৬২৩টি ভোট। তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি পেয়েছেন ১১৬৪৯টি ভোট।

এর আগে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রংপুর সিটির ২২৯টি কেন্দ্রর ১ হাজার ৩৪৯টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তবে কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের পরও ভোটগ্রহণ চলে।

এবারই প্রথম রসিক নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। সঙ্গে প্রতিটি কেন্দ্র ও কক্ষে বসানো হয় সিসিটিভি ক্যামেরা।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন। নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলরসহ মোট ২৬০ জন প্রার্থী অংশ নিয়েছেন।

মেয়র পদে ৯ প্রার্থী হলেন-জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০