সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আ.লীগের প্রার্থী হওয়ার কারণ জানালেন নায়িকা মাহি

আকাশবার্তা ডেস্ক : 

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন কেনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। কেন অভিনয় জগতের মানুষ হয়ে নৌকার প্রার্থী হতে চান, সেটি জানতে চান সাংবাদিকরা। জবাবে মাহি বললেন- দুই উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রার্থী হতে চান তিনি।

দুটি উদ্দেশ্য তুলে ধরে এই নায়িকা বলেন, ‘এক. আমার নির্বাচনি এলাকা অনেকাংশে পিছিয়ে আছে। সেই জায়গা থেকে তাদের সেবা নিশ্চিত করা। দুই. বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পরিমাণ উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা। আমার এলাকায় প্রচার করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যেসব উন্নয়ন করেছেন।’

আগামী ১ ফেব্রুয়ারি এই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। মাহি বলেন, ‘আমি স্বামীকে বলেছিলাম, ন্যূনতম ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব ও এই আসন নৌকাকে এনে দেব ইনশাআল্লাহ।’

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপনির্বাচনে নায়িকা মাহিয়া মাহি নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে গণসংযোগ করছেন। গত সোমবার বিকালে নাচোল রেলস্টেশনে এবং মঙ্গলবার বিকালে গোমস্তাপুরের রহনপুর বাজারে আসন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে গণসংযোগ করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসন শূন্য হয়। এখানে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিএনপির ছেড়ে দেওয়া একাদশ জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে (বৃহস্পতিবার) বিকালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন এই নায়িকা। তিনি শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930