সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দশ লাখ লোকের কথা বলে বিএনপি এনেছে ৫০ হাজার : তথ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হাকডাকের মাধ্যমে আন্দোলনে ব্যর্থ নেতাকর্মীদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন বিএনপির সিনিয়র নেতারা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সরকার পতনের আন্দোলন করে আসছে বিএনপি। ১০ ডিসেম্বর দশ লাখ লোকের সমাগম ঘটানোর কথা বলে ৫০ হাজার লোক এনেছে তারা। এরপর থেকে দলের সাধারণ নেতাকর্মীরা বিএনপির সঙ্গে নেই। তাই তাদের খুশি করতে মিথ্যা আশার বাণী শোনাচ্ছেন তারা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কবরে ফুল দেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিএনপি আন্দোলনে ব্যর্থ উল্লেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ গণ মানুষের দল, এসব হুংকার দিয়ে পতন করানো যাবে না।

এ সময় সৈয়দ আশরাফ সম্পর্কে হাছান মুহমুদ বলেন, পরিশীলিত মানুষ ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সংকটের সময় কিভাবে নেতৃত্ব দিতে হয়, তার জীবনী থেকে নতুন প্রজন্মের নেতাকর্মীদের শেখার আছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রভাবশালী হয়েও কখনও লোভ লালসা বশ করতে পারেনি তাকে। সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করেছেন সৈয়দ আশরাফ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930