সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছরপূর্তি উপলক্ষে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সাখাওয়াত মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভাষণ দেবেন।’

তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সাধারণ নির্বাচনের নিরঙ্কুশ বিজয় লাভের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930