সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড

অর্থ বাণিজ্য ডেস্ক : 

এবার দেশের বাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশেও বাড়ানো হয়েছে। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ২৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়িয়েছে। দেশের বাজারে এটি স্বর্ণের দামের রেকর্ড।

শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। রোববার (৮ জানুয়ারি) থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে।

এর আগে গত ২৯ ডিসেম্বর এক দফা বাড়ে স্বর্ণের দাম। এ সময় ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা। এতদিন দেশের বাজারে এটাই ছিল সর্বোচ্চ দাম। এই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম।

বাজুসের ঘোষণা অনুযায়ী, সব থেকে ভালো মানের স্বর্ণের দাম অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এখন ৯০ হাজার ৭৪৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম  দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৮৬ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৪ হাজার ৩৮৯ টাকা।

এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৪ হাজার ২৪১ টাকায় বিক্রি হবে, যা আছে ছিল ৭২ হাজার ৩১৭ টাকা। এ মানের স্বর্ণের ভরিতে বেড়েছে এক হাজার ৯২৪ টাকা।

সনাতনি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬০ হাজার ৩০৩ টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930