সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সমমনা গণতান্ত্রিক জোটে’র আত্মপ্রকাশ

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে অংশ নিতে ১৫ সংগঠন সমন্বয়ে ‘সমমনা গণতান্ত্রিক জোটে’র আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার (৮ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই জোটে আত্মপ্রকাশ ঘটে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই জোটের ঘোষণা দেন। এ সময় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।

পরে সমমনা গণতান্ত্রিক জোটের আত্মপ্রকাশকে অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশের মানুষ যে একটি আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন দেখিয়েছিল সেটি হচ্ছে গণতন্ত্র। আমি আমার ভোট দিয়েছি, সেই ভোটের মূল্যায়ন করতে হবে। পাকিস্তানি সরকার জনগণের ভোটের মূল্যায়ন করেনি, যার ফলে বাংলাদেশের মানুষ বিপ্লব ঘটিয়েছিল।

তিনি আরও বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি কিন্তু এখন বাংলাদেশের গুটি কয়েক শ্রেণির লোক দেশে শাসন ব্যবস্থাকে গ্রাস করছে এবং তারা যা চাচ্ছে তাই করছে। তারা ১৫৪টি আসনে ভোট ছাড়া নির্বাচিত হয়ে যান এবং দিনের ভোট রাতে করে থাকেন। আর বৃদ্ধ লোকজনকে নিয়ে যেয়ে গ্রেফতার করে গুলি করে এবং মামলা দেয়। এমন একটি অভিজ্ঞতার পরে বাংলাদেশের কোন মানুষ চায় না আওয়ামী লীগের অধীনে নির্বাচন হোক। তারা যতই কথা বলুক না কেন নির্বাচন তাদের অধীনে সুষ্ঠু হবে না। তার আলামত আমরা দেখতে পারছি। সেই আলামতে আমরা দেখতে পারছি আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমলাদের নিয়ে।

টুকু বলেন, এবার হয়তো দিনে রাতে হবে না দিনের ভোট দিনেই হবে তবে অন্য কোন মেকানিকে হবে । ইভিএম না হলে অন্য কিছু করবে তারা। তবে ভোটে যাতে জনগণ তাদের ভোট না দিতে পারে তারজন্য সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে।

১৫টি সংগঠন হলো- ইয়ুথ ফোরাম (সভাপতি- সাইদুর রহমান), জিয়া নাগরিক সংসদ (সভাপতি- এডভোকেট মাইনুদ্দিন মজুমদার), ডেমোক্রেটিক মুভমেন্ট (সভাপতি- আজিজুল হাই সোহাগ), শহীদ জিয়া আইনজীবী পরিষদ (সভাপতি- এডভোকেট আবু ইউসুফ সরকার), বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (সভাপতি- পীরজাদা ওমর ফারুক), বাংলাদেশ জাস্টিজ পার্টি (সভাপতি- অধ্যক্ষ মো. নজরুল ইসলাম), সংবিধান সংরক্ষণ পরিষদ (সভাপতি- এডভোকেট আতিকুর রহমান), গণতন্ত্র রক্ষা মঞ্চ (সভাপতি- মনোয়ার হোসেন বেগ), জাতীয়তাবাদী চালক দল (সভাপতি- মো. শাহজাহান), জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ৭১ (সভাপতি- আনসার রহমান শিকদার), ঘুরে দাঁড়াও বাংলাদেশ (সভাপতি- কাদের সিদ্দিকী), মুভমেন্ট ফর ডেমোক্রেসি (সভাপতি- রিয়াজ উদ্দিন আহমেদ), বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (সভাপতি- বাহাদুর আহমেদ পিন্টু), দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলন (সভাপতি- আজিজা সুলতানা), বাংলাদেশ যুব ঐক্য পরিষদ (সভাপতি- মো. ওমর ফারুক)।

প্রধান সমন্নয়কারী মো. সাইদুর রহমান সভাপতি ইয়ুথ ফোরাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930