সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আ.লীগের যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টন

আকাশবার্তা ডেস্ক : 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নব-নির্বাচিত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করেছেন।

যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে ড. হাছান মাহমুদকে রংপুর ও রাজশাহী বিভাগ, মাহবুব-উল-আলম হানিফকে সিলেট ও চট্টগ্রাম বিভাগ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে খুলনা ও বরিশাল বিভাগ এবং ডা. দীপু মনিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেনকে সিলেট বিভাগ, বি এম মোজাম্মেল হককে খুলনা বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে চট্টগ্রাম বিভাগ, এস এম কামাল হোসেনকে রাজশাহী বিভাগ, মির্জা আজমকে ঢাকা বিভাগ, অ্যাডভোকেট আফজাল হোসেনকে বরিশাল বিভাগ, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহ বিভাগ এবং সুজিত রায় নন্দীকে রংপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930