শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

টিসিবির জন্য ২৭৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

অর্থ বাণিজ্য ডেস্ক : 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল এবং ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ২৭৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই তেল-ডাল কেনার অনুমোদন দিয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

এরমধ্যে ভারতের ইটিসি এগ্রো প্রোসেসিং প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৭৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ৮০০ টাকায় ডাল এবং শুন শিং এডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে ২০০ কোটি ২০ লাখ টাকায় তেল কেনা হবে।

ক্রয় কমিটিতে অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তার মধ্যে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। ৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩৭৯ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৪ টাকা।

এরআগে গত বছরের ২৯ ডিসেম্বর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়। এতে খরচ হবে ৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা।

সয়াবিন তেলের পাশাপাশি সরকারি এই প্রতিষ্ঠানটির জন্য ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা দিয়ে ৮ হাজার টন মশুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০