বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রূপপুরের পণ্য খালাস না করেই ভারত থেকে ফিরে গেলো রুশ জাহাজ

আকাশবার্তা ডেস্ক : 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য খালাস না করেই ভারতের জলসীমা ছেড়ে গেছে রাশিয়ান জাহাজ উরসা মেজর। পণ্য খালাসে নয়াদিল্লির অনুমতি পেতে ব্যর্থ হয়ে  ফিরে যায় জাহাজটি।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র জানিয়েছে, সোমবার (১৬ জানুয়ারি) জাহাজটি ভারত ছেড়ে গেছে।

এর আগে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পণ্য নিয়ে আসা রুশ জাহাজ উরসা মেজরকে বাংলাদেশের বন্দরে ভিড়তে দেওয়ায় হয়নি। এমন পরিস্থিতে প্রায় দুই সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গে পণ্য খালাসের জন্য অপেক্ষা করেছিল জাহাজটি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা জানতে পেরেছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে রুশ জাহাজটি ভারতের পশ্চিমবঙ্গে পণ্য খালাসের অনুমতি পায়নি। যার জন্য জাহাজটি সোমবার (১৬ জানুয়ারি) ভারত ছেড়ে গেছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, উরসা মেজরকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য ভারতে খালাস না করতে পারার তথ্য বাংলাদেশকে জানানো হয়। সোমবার রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়, অন্য জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য বাংলাদেশে পাঠানো হবে।

গত ২৪ ডিসেম্বর রাশিয়ার পতাকাবাহী জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রং ও নাম বদল করে নিষেধাজ্ঞার তালিকায় থাকা রাশিয়ার একটি জাহাজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে আসছে—এমন তথ্য নিশ্চিত হয় বাংলাদেশ।

পরে জাহাজটিকে বন্দরে ভিড়তে বাংলাদেশের পক্ষ থেকে নিষেধ করা হয়। যদিও জাহাজটিকে বন্দরে পণ্য খালাসের অনুমতি দিতে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে রাশিয়া। তবে জাহাজটি বন্দরে ভিড়তে না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে ছিল বাংলাদেশ।

এ অবস্থায় জাহাজটি ভারতের যেকোনো বন্দরে পণ্য খালাস করে পরে তা অন্য জাহাজে করে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছিল। তবে জাহাজটি প্রায় দুই সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গে পণ্য খালাসের জন্য অপেক্ষা করেও ব্যর্থ হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১